নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

অক্টোবর ২৫, ২০২৬ ৭:৩০ 👁️ ১৩ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জে প্রায় ছয় লক্ষ জাল টাকাসহ গ্রেফতার ৩

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ১টার দিকে মহানগর ডিবি পুলিশ চন্দ্রিমা থানার মেহেরচন্ডি কড়াইতলা এলাকায় অভিযান পরিচালনা করে নারিকেল বাড়িয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে মো: রবিউল ইসলাম মানিক (৩০)-কে গ্রেপ্তার করে। এসময় মানিকের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত মানিকের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ২ টি পেনাল কোড ও ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  মাদক উন্নয়নের প্রধান অন্তরায় : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী 

আসামির বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।