নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অক্টোবর ২৮, ২০২৬ ১১:৩১ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক অভিযানে অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন গ্রেফতার।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন খুটিপাড়া পোল্লাপুকুরস্থ জনৈক জুয়েল রানা এর ডাউল মিলের পিছনে ফাঁকা জায়গায় রাত ৯ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ৩ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

আরও পড়ুনঃ  মান্দায় চোলাই মদ তৈরির উপকরণসহ মাদক কারবারি গ্রেপ্তার

গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানাধীন খুটিপাড়া পোল্লাপুকুরস্থ জনৈক জুয়েল রানা এর ডাউল মিলের পিছনে ফাঁকা জায়গায় ১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি চৌকস দল রাত ৮.২৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে উক্ত ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ডিবি পুলিশের তৎপরতায় রাত ৯ ঘটিকায় অভিযুক্ত মোঃ দীন মোহাম্মদ অন্তর (২৪) আটক হয়। মোঃ দীন মোহাম্মদ অন্তর রাজশাহী জেলার বেলপুকুর থানার ভাংড়া গ্রামের মোঃ সাবান আলীর পুত্র। অত:পর ডিবি পুলিশ বিধি মোতাবেক অভিযুক্ত মোঃ দীন মোহাম্মদ অন্তরের দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা পুরাতন সাদা রঙের বাজার করা ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ০৩ কেজি গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষকী উদযাপিত

গাঁজা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ একটি মামলা রুজু হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।