নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মার্কিন কূটনৈতিক কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ

অক্টোবর ২৯, ২০২৬ ৬:৩০ 👁️ ১৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দেশটিতে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সৌদি আরব থেকে জরুরি নয়— এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নিরাপত্তাঝুঁকি বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকা

বুধবার (২৮ অক্টোবর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবের মার্কিন মিশন একথা জানান।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার আশঙ্কায় মার্কিন কর্মীদের চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সাক্ষাৎ ও মতবিনিময়

নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন জানায়, গত ২৩ অক্টোবর থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। সৌদি আরবে মার্কিন কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঝুঁকি বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, হুতি বিদ্রোহীদের বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলায় বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এসব হামলার কারণে যাতায়াত ব্যবস্থায়ও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এতে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  মাত্র ৩ কোটির সিনেমা, আয় ছাড়াল শতকোটি

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রেও মার্কিন সরকারি কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। এখন থেকে দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে হলে তাদের বিশেষ অনুমতি নিতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।