নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

অক্টোবর ৩১, ২০২৬ ৩:৫৪ 👁️ ২৩৫ views
Link Copied!

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন- ‘কয়েকজন মুখোস পরে ধান ক্ষেত, ‘পাঠ ক্ষেত দিয়ে হুক্কাহুয়া করেন আর তারেক রহমানকে বিদায় করবেন’। ‘হায়রে – ‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’। ‘আপনারা ‘দূরে বইস্যা হুক্কাহুয়া করেন’। ‘আমরা প্রস্তুত আছি, আপনাদের সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে’।

আরও পড়ুনঃ  মিষ্টি আলু খেলে পাবেন যে ১০ উপকার

শুক্রবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ এ.এস.একাডেমির স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান অতিথি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জাতীয়তাবাদী কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই।’

প্রধান অতিথি আরও বলেন, ‘কৃষক হচ্ছে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি’। ‘কৃষকের পরিশ্রমের ওপর নির্ভর করে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক অগ্রগতি’। তাই কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কৃষি উপকরণের সহজলভ্যতা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মানিকদহ ইউনিয়ন কৃষকদলের সভাপতি সম্রাট মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমজান মুন্সির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর কৃষকদলের সভাপতি শফিকুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক অলক কুমার বসু, কৃষকদল ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ভিপি শহিদ, সদস্য সচিব মুরাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সজিব ঘোষ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব আলী মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ.ও.এম.তৈমুর লং, বিটু মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোহেল মুন্সী,সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুনঃ  বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, চরম হুমকিতে বাংলাদেশের তথ্যভান্ডার

এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে নানান শ্লোগান দেন। কর্মী সমাবেশে হাজারো মানুষ অংশ গ্রহণ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।