রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার কামদেবপুর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিনামূল্যে গৃহপালিত পশুপাখিকে টিকাদান ও কৃমিমুক্তকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার কামদেবপুর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ছিলেন ঘাসফুলের নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, টেকনিক্যাল ম্যানেজার মোঃ আমির হামজা, নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ভেক্সিনেটর হৃদয় দাস ও তাজুল ইসলাম এবং এএমডি ইউনিটের কর্মকর্তাবৃন্দ। আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পের মাধ্যমে ১২০ টি গরু, ১৪০ টি ছাগল , ১৫৫ টি মুরগি এবং ৮৭ টি হাঁসকে টিকা প্রদান করা হয় এবং খামারিদের গবাদিপশুর জন্য কৃমিনাশক ঔষধ...
নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা (এনজিও) ঘাসফুল এর উদ্যোগে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বিনামূল্যে গৃহপালিত পশুপাখিকে টিকাদান ও কৃমিমুক্তকরণ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলার কামদেবপুর গ্রামে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন ছিলেন ঘাসফুলের নওগাঁ জোনের জোনাল ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, টেকনিক্যাল ম্যানেজার মোঃ আমির হামজা, নিয়ামতপুর শাখার শাখা ব্যবস্থাপক শহিদুল ইসলাম, ভেক্সিনেটর হৃদয় দাস ও তাজুল ইসলাম এবং এএমডি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।
আয়োজক সূত্রে জানা গেছে, ক্যাম্পের মাধ্যমে ১২০ টি গরু, ১৪০ টি ছাগল , ১৫৫ টি মুরগি এবং ৮৭ টি হাঁসকে টিকা প্রদান করা হয় এবং খামারিদের গবাদিপশুর জন্য কৃমিনাশক ঔষধ বিতরণ হয়।