নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রামেক হাসপাতালে ডেঙ্গুতে শিশুর মৃত্যু

নভেম্বর ৯, ২০২৩ ৯:৫৮ 👁️ ১৩৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুর নাম খাদিজা (১২)। সে চারঘাট উপজেলার আনোয়ার হোসেনের মেয়ে।

আরও পড়ুনঃ  জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠন

বুধবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এফএমএ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

তিনি জানান, বুধবার দুপুরে জ্বর নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয় খাদিজা। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আরও পড়ুনঃ  মরহুম রবিউল ইসলাম রবির কবর জিয়ারত করলেন রাসিক প্রশাসক

পরিচালক জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৯৪ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। এর মধ্যে স্থানীয় আছেন ১৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সুস্থ হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত রামেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ৩৩৬ জন। এদের মধ্যে স্থানীয় রোগী ভর্তি হয়েছেন তিন হাজার ১৪৯ জন। সুস্থ হয়েছেন চার হাজার ১১৩ জন। মারা গেছেন ২৯ জন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।