নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

জুন ২২, ২০২৪ ৩:৫৮ 👁️ ৪৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর পবা থানার তে-বাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬ মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  পুলিশ মেধাবৃত্তি শিক্ষার্থীদের মাঝে সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

গ্রেপ্তারকৃত আসামি মো: নজরুল ইসলাম (৩৯) রাজশাহী মহানগরীর পবা থানার রামচন্দ্রপুর এলাকার নূর আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি নজরুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী’র আদালতের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ২ লক্ষ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা আরএমপি’র পবা থানায় মুলতবি ছিল। আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ। গতকাল ২১ জুন ২০২৪ সন্ধ্যায় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন আসামি নজরুল ইসলাম পবা থানার তে-বাড়িয়া এলাকায় অবস্থান করছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল সন্ধ্যা ৬ টায় অভিযান পরিচালনা করে আসামি নজরুল ইসলামকে তে-বাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।