নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

করদাতার সংখ্যা ২৯ লাখ

জুন ১১, ২০২২ ৮:৪৮ 👁️ ৭০ views
Link Copied!

আয়কর রিটার্ন দাখিল বাড়ছে। চলতি কর বছরে দেশে ২৯ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আয়কর রিটার্ন দাখিল করেছেন। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন। অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, দেশে মধ্যবিত্ত বা তদূর্ধ্ব শ্রেণির জনসংখ্যা প্রায় ৪ কোটির মতো, যার অধিকাংশই আয়কর প্রদান করছে না। ফলে কর ফাঁকি রোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ করযোগ্য আয়ধারী সবাইকে কর-জালের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

সরকার টিনধারীর সংখ্যা ১ কোটিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। গত চার বছরে প্রতি বছর গড়ে ১০ লাখেরও বেশি হারে টিআইএনধারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত এপ্রিল শেষে টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখ ১০ হাজারে। গত মার্চ মাস পর্যন্ত কর দিয়েছেন ২৯ লাখ। কর দেওয়া ও আয়কর রিটার্ন দাখিল সহজ করার জন্য সরকার কাজ করছে। এজন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য সহজবোধ্যভাবে এক পাতায় আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া কিছু ক্ষেত্র ব্যতীত সবার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে।

আরও পড়ুনঃ  মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।