নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৪

ডিসেম্বর ২৯, ২০২৪ ৫:৫০ 👁️ ৪৩ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৪ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত কাশেম মিয়া গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন, মাদক মামলায় ৭ জন, অন্যান্য অপরাধে ১২ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশ

নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন মো: মাসুদ রানা (৪৩) ও মো: ইনজামামুল হক কানন (২৮)। মাসুদ রানা রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি দক্ষিনপাড়া এলাকার মো: মজিবুর রহমানের ছেলে। সে রাজশাহী মনাগরীর বড়গাছি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সেক্রেটারী ও ইনজামামুল হক রাজপাড়া থানার ভাটাপাড়া এলাকার মো: একরামুল হকের ছেলে। সে ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক সভাপতি।

আরও পড়ুনঃ  নারী ইয়াবা সেবনকারীসহ ৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।