নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

হারানো ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো বেলপুকুর থানা পুলিশ

জানুয়ারি ৭, ২০২৫ ৭:০৩ 👁️ ৫০ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি  : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বাইপাস মোড়ে পড়ে থাকা ম্যানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

আজ ৭ জানুয়ারি প্রচণ্ড শীত আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে কাক ডাকা ভোর থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর থানার এসআই মন্দিরা ঘোষ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুনঃ  বাগমারায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

দুপুর সাড়ে ১২টায় তিনি বেলপুকুর থানার বাইপাস মোড়ে পেট্রোল পাম্পের পাশে একটি ম্যানিব্যাগ পড়ে থাকতে দেখেন এবং ম্যানিব্যাগটি খুলে এর ভিতরে কিছু টাকা দেখতে পান। ম্যানিব্যাগে মালিকের কোনো তথ্য না থাকায় তিনি মালিকের খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে একজন ব্যক্তিকে ব্যস্তভাবে কিছু খুঁজতে দেখে তার সাথে কথা বলেন। জিজ্ঞাসাবাদে তিনি জানতে পারেন, ওই ব্যক্তি তার ম্যানিব্যাগটি হারিয়েছেন। ব্যক্তিটি তার পরিচয় এবং ম্যানিব্যাগে থাকা জিনিসপত্রের সঠিক বর্ণনা দিলে তা মিলে যায়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কাল থেকে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা, থাকছে ৮৯ স্টল

এসআই মন্দিরা ঘোষ যাচাই-বাছাই শেষে ম্যানিব্যাগসহ টাকা ওই ব্যক্তির হাতে তুলে দেন।

পুলিশের এমন সততা ও মানবিকতা নগরবাসীর মধ্যে আস্থা আরও বাড়িয়েছে। হারানো টাকা ফিরে পেয়ে মালিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি আমার বিশ্বাস ও শ্রদ্ধা আরও বেড়ে গেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।