নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি

সেপ্টেম্বর ২, ২০২৫ ৯:৩১ 👁️ ৫৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণের ফি আকস্মিকভাবে বাড়ানোর প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। ফি প্রত্যাহারসহ ৯ দফা দাবিতে মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মুক্তির আগেই ‘রামায়ণ’-এর আয় ১৭ কোটি রুপি

শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ফরম পূরণের ফি বাড়ানো হয়েছে। এ সিদ্ধান্ত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অস্বাভাবিক চাপ তৈরি করেছে। তারা বলেন, বাড়তি ফি পরিশোধ করা সম্ভব নয়, এতে অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হতে পারেন। শিক্ষার্থীদের ভাষ্য, এই ফি বৃদ্ধি সম্পূর্ণ অবিবেচনাপ্রসূত এবং অযৌক্তিক।

আরও পড়ুনঃ  নগরীতে চোরাই ল্যাপটপ-মোবাইলসহ গ্রেপ্তার ২

স্মারকলিপিতে শিক্ষার্থীরা ৯টি দাবি উপস্থাপন করেন। এর মধ্যে রয়েছে- ফরম পূরণের বাড়তি ফি অবিলম্বে প্রত্যাহার করা, সব ধরনের ফি সহনীয় মাত্রায় নির্ধারণ করা, ভবিষ্যতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত না নেওয়া, ইমপ্রুভমেন্ট পরীক্ষার ফি সর্বোচ্চ ৩০০ টাকা রাখা, ফলাফল পুনর্মূল্যায়নের ফি ১০০ টাকার বেশি না হওয়া, সার্টিফিকেট উত্তোলন ফি সর্বোচ্চ ২০০ টাকা করা, আর্থিকভাবে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বিশেষ আর্থিক সহায়তা দেওয়া, নিয়মিত ক্লাসে অন্তত ৬০ শতাংশ উপস্থিতি নিশ্চিত করতে পর্যাপ্ত শিক্ষক ও ক্লাসরুমের ব্যবস্থা করা এবং পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের নিশ্চয়তা দেওয়া।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩২

শিক্ষার্থীরা জানান, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ফরম পূরণ ও অন্যান্য খরচ মিলিয়ে একজন শিক্ষার্থীকে দিতে হয়েছিল ৭ হাজার ৯০০ টাকা। এবার কোনো কারণ ছাড়াই সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০০ টাকা। তারা বলেন, এটি অযৌক্তিক চাপ এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী মোছা. কুহেলি ফারাজানা (রিয়া) বলেন, ‘আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত এ বাড়তি ফি প্রত্যাহার করবে।’

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌহিদুজ্জামান জানান, শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি তিনি পেয়েছেন। বিষয়টি উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ তাঁরা নেবেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।