নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নভেম্বর ৮, ২০২৬ ১০:৩৪ 👁️ ৯ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা এবং সফল সমবায়ী ও সমবায় সংগঠনকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

আরও পড়ুনঃ  ১০১ মোমবাতির আলোয় ঋত্বিকের স্মৃতি, অপেক্ষায় বসতভিটা সংরক্ষণ

রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় দপ্তর ও স্থানীয় সমবায়ীদের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  জাপানে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শোভাযাত্রা শেষে সমবায় কার্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা জিগার হাসরতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলফার ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক সাইদুর রহমান এবং গোদাগাড়ী পৌর বিএনপির ৫নং ওয়ার্ড সভাপতি ডা. রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময়

অনুষ্ঠানে সমবায় খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় উপজেলার সফল সমবায়ী এবং সমবায় সংগঠনগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।