নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য জব্দ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৭:১২ 👁️ ৭০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক সফল অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করে।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২:২০ মিনিটে চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল দামকুড়া থানাধীন রবেন্দ্র নামক এলাকায় অভিযান চালায়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। ফেলে যাওয়া ব্যাগ থেকে ভারতীয় মদ ১২ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

অপর অভিজানে, একই দিন রাত আনুমানিক ১:৩০ মিনিটে ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন হাজির বাতান এলাকার নিকটস্থ সরিষা ক্ষেতে পরিত্যাক্ত ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় ফেনসিডিল-৭৫ বোতল (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  মানবিক পুলিশিংয়ের মাধ্যমে আইনি ক্ষমতা প্রয়োগ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

এছাড়াও আরেক অভিজানে, রাত আনুমানিক ২:৫০ মিনিটে খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন পূর্ব বাতান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ফেলে যাওয়া বস্তা তল্লাশী করে ভারতীয় ফেনসিডিল-২৯০ বোতল (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুনঃ  নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।