নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

তানোরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিসেম্বর ২, ২০২৫ ৬:৩৩ 👁️ ৩১ views
Link Copied!

তানোর (রাজশাহী) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাজশাহী জেলা বিএনপি। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদযোহর তানোরের চাপড়া হাফিজিয়া মাদ্রাসায় এ আয়োজন করেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোরের সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ  নগরীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও সচেতনতামূলক প্রচার

দোয়া শেষে মাদ্রাসার এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন মিজানুর রহমান মিজান। এ সময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। দেশের মানুষের প্রতি তাঁর অকৃত্রিম ভালোবাসা সবসময়ই অনুপ্রেরণা জুগিয়েছে। বর্তমানে তিনি অসুস্থ, আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

আরও পড়ুনঃ  বালাম-কোনালের নতুন গান ‘নির্ঘুম রাত জানে’

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।