নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

কোন সন্ত্রাসী অপরাধ করে পার পাবে না : মতবিনিময় সভায় নবাগত এসপি

নভেম্বর ৩০, ২০২৫ ১১:১৮ 👁️ ১৯ views
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম যোগদানের একদিন পর রোববার যশোরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

এসময় সাংবাদিকরা বিগত সরকারের জনপ্রতিনিধিদের লালিত সন্ত্রাসীদের কাছে থাকা অস্ত্র উদ্ধারের আহবান জানান। তারা বলেন, যশোরের চিহিৃত সন্ত্রাসীরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। তারাই চুরি ছিনতাই করছে। এদেরকে আটক ও অস্ত্র উদ্ধার করলে আগামী নির্বাচনে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে।

এসময় পুলিশ সুপার বলেছেন, যশোরকে বাসযোগ্য শহর গড়ে তুলতে অস্ত্রবাজ তালিকাভুক্ত সন্ত্রাসীদের আটক করা হবে। কোন সন্ত্রাসী অপরাধ করে পার পাবেনা। যাদের কাছে অস্ত্র আছে এমন সন্ত্রাসীদের গোয়েন্দাদের মাধ্যমে চিহ্নিত করে নির্বাচনের আগেই আটক করা হবে।

তিনি বলেন, গত পাঁচ আগস্টের আগের সরকার আমাদের পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বানিয়ে প্রতিপক্ষ রাজনৈতিকদলের নিপীড়নের হাতিয়ার বানিয়েছিলো। এখন আর সেই কাজ করানো যাবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শান্তিপূর্ণ দেশ গড়তে পুলিশ কাজ করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। পুলিশ ও সাংবাদিকরা মিলে একসাথে কাজ করলে একটি ভালো সমাজ গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় সারের দাবিতে মহাসড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, ‘যশোরের আইনশৃঙ্খলা রক্ষায় যা করণীয় আপনারা আমাদের প্রতি বিশ্বাস রাখেন, সহযোগিতা করেন অবশ্যই এই জেলাকে সকলের বাসযোগ্য করতে পারবো।

সভায় উত্থাপিত যশোরের বিভিন্ন সমস্যার বিষয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আমরা শহরের সব খবর পাই না। কিন্তু এই জেলার প্রত্যন্ত অঞ্চলে কোথায় কী ঘটছে, সবই আপনাদের নখদর্পণে। আপনারা যদি আমাদের সেইসব তথ্য সরবরাহ করেন, অবশ্যই সেগুলো নির্মূলে অবশ্যই কাজ করবো। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। এসব ক্ষেত্রে আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

তিনি বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশে পুলিশ বাহিনী অনেকটাই অবহেলার শিকার। আমাদের পুলিশকে সার্বক্ষণিক মাঠে কাজ করতে হয়। সেইক্ষেত্রে অনেক সময় আমাদের কারো কারো বক্তব্য কিছুটা রুক্ষ হতে পারে। আপনারা সেই বিষয়টি বিবেচনা করে সাব-ইন্সপেক্টর, এএসপি বা আমাদের লেবেলের অফিসারদের সঙ্গে কথা বলবেন। আমরা নিশ্চয়ই সেই ধরনের ব্যবহারে অভ্যস্ত নই।’

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

তিনি যশোরবাসীর প্রত্যাশা পূরণে সর্বাঙ্গীন চেষ্টা করবেন জানিয়ে বলেন, ‘এই শহরকে সন্ত্রাসমুক্ত, অস্ত্রবাজমুক্ত, মাদকমুক্ত, কিশোরগ্যাং, যানজটমুক্ত, চুরি-ছিনতাইমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পুলিশ কাজ করবে। সেইক্ষেত্রে আপনারা ছাড়াও সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। আমরা একসঙ্গে কাজ করলে, এই জেলাকে বাসযোগ্য করা অসম্ভব নয়।’

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দপ্তর সম্পাদক আবদুল কাদের, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সিনিয়র সাংবাদিক ফারাজী সাঈদ আহমেদ বুলবুল, সাকিরুল কবির রিটন, ইন্দ্রজিৎ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।