নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

অক্টোবর ১৪, ২০২৬ ৫:৪৭ 👁️ ৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : এসআরবি-৫ রাজশাহীর অভিযানে ২০৬ বোতল ফেয়াডিল সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার।

আরও পড়ুনঃ  বিক্ষোভকারীদের খাবার-চিকিৎসা দিয়ে প্রশংসায় ভাসছে দিল্লি পুলিশ

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ১৪ অক্টোবর রাত ১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী নগরীর কাটাখালী থানাধীন শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান পরিচলনা করে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ১ টি মটরসাইকেল সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহিন(৩০), পিতা- মৃত কমের আলী, সাং- দাশমারী কাশেমের মোড়, থানা- মতিহার, জেলা- রাজশাহী মহানগরী, বর্তমান সাং- চর খিদিরপুর, থানা-কাটাখালী, জেলা- রাজশাহী মহানগরী, ও মোঃ ফারজেম ওরফে ফজা, পিতা- দেদার বক্স, সাং- শ্যামপুর, শান্তিনগর, থানা- কাটাখালী, জেলা- রাজশাহী মহানগরী দ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয় পরষ্পরের যোগসাজসে রাজশাহী সহ সারাদেশে বিভিন্ন উপায়ে মাদকদব্য সংগ্রহ পূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত ৪ আসামি গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ফায়ারডিল সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।