নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক

সেপ্টেম্বর ১৪, ২০২৫ ২:৫৮ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ  গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

ফরিদা পারভীন ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার রাত ১০:১৫ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আরও পড়ুনঃ  অচেনা উপসর্গ নিয়ে ডেঙ্গুর থাবা

শোক বার্তায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ফরিদা পারভীন নজরুলগীতি, দেশাত্মবোধকসহ নানা ধরনের গান করলেও শিল্পীজীবনে ব্যাপকভাবে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সংগীতের মধ্য দিয়েই।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

তিনি বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তাঁর কণ্ঠে লালনের গান বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির গৌরব ছড়িয়ে দিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ এক অনন্য গুণী শিল্পীকে হারালো।

উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।