নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডা. আব্দুল বারী সরদার

অক্টোবর ৫, ২০২৬ ৮:১৩ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পরিদর্শন করেছেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। সোমবার বিকেলে তিনি থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের সুযোগ-সুবিধা এবং থানার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।

আরও পড়ুনঃ  বাগমারায় লীজকৃত পুকুরে নামতে বাধা দেয়ার ঘটনায় মৎস্যজীবী সমিতির সংবাদ সম্মেলন

থানায় পৌঁছালে সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে স্বাগত জানান বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম। পরে তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং থানার বিভিন্ন কার্যক্রম ও সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

এ সময় থানার বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্যকে অবহিত করা হয়। বিশেষ করে থানার পরিবহন সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এমপি ডাঃ আব্দুল বারী সরদার থানার কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় তিনি বলেন, বাগমারাবাসীর জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষ যেন থানায় এসে হয়রানি ছাড়াই কাঙ্ক্ষিত সেবা পায়, সে বিষয়েও পুলিশ সদস্যদের আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  সুস্থ থাকতে জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডাঃ আব্দুল বারী সরদার আরও বলেন, একটি আধুনিক ও জনবান্ধব থানা গড়ে তুলতে যা যা প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। থানার অবকাঠামো, আবাসন, পরিবহনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলেও আশ্বাস দেন তিনি। পরির্শনকালে থানার অভ্যন্তরে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।