নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ব্যাংক খোলা শনিবার

জুন ৩০, ২০২২ ৯:১৩ 👁️ ৭০ views
Link Copied!

আগামী শনিবার (২ জুলাই) সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। হজ বিষয়ক কার্যক্রমের জন্য সারা দেশে ব্যাংকগুলোর শাখা বা উপশাখা চাহিদা অনুযায়ী পূর্ণ দিবস খোলা রাখতে হবে সীমিত সংখ্যক জনবল দিয়ে।

আরও পড়ুনঃ  বাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধন

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা জারি করেছে।

আরও পড়ুনঃ  রামেকে ইন্টার্নদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরবেন শুক্রবার

সার্কুলারে এ ব্যাপারে ব্যাংকগুলোকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া শনিবার বৈদেশিক বাণিজ্যের স্বার্থে বেশ কিছু বৈদেশিক বাণিজ্য শাখা খোলা থাকে। সেগুলোতেও হজের কার্যক্রম সম্পন্ন করা যাবে।

আরও পড়ুনঃ  বাঘায় সাংবাদিক মিনহাজুল এর পিতার ইন্তেকাল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।