নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

আগস্ট ২৪, ২০২৬ ১:৫৩ 👁️ ৯৯ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (ছাত্র-ছাত্রী) ২০২৬-২০২৭ সোমবার (২৪ আগস্ট) থেকে শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় মাদক সেবনের অপরাধে যুবকের ছয় মাসের জেল

এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান। আন্তঃবিভাগ গেমস্ সাব-কমিটির সভাপতি জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মো. গোলাম মোর্ত্তুজার সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ড

অনুষ্ঠানে অন্যদের মধ্যে হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিশিষ্ট শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৪০০ টন বর্জ্য অপসারণ

প্রতিযোগিতা উদ্বোধন করে উপাচার্য অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উদ্বোধনী দিনে আজ আরবী বনাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মধ্যে খেলায় আরবী বিভাগ ১-০ গোলে এবং ইসলামিক স্টাডিজ বনাম মনোবিজ্ঞান বিভাগের মধ্যে খেলায় টাইব্রেকারে মনোবিজ্ঞান বিভাগ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে ৬০টি বিভাগ ও ছাত্রীদের গ্রুপে ২০টি বিভাগের ফুটবল দল অংশ নিচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।