নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোবাইলে নারীকণ্ঠে প্রবাসীর সঙ্গে প্রতারণা, গ্রেপ্তার ৩

মার্চ ১৫, ২০২৬ ১১:৩৮ 👁️ ১১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় মোবাইলের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার খায়েরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হ্যাকিংয়ের সঙ্গে সম্পৃক্ত বলেও জানায় পুলিশ।

আরও পড়ুনঃ  নওগাঁয় সপ্তাব্যাপী পুলিশের বিশেষ অভিযান শুরু

জানা গেছে, উপজেলার খায়েরহাট গ্রামের বাসিন্দা শুভ আলী (২০), সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের রাঙ্গা ইসলাম (২২) গতকাল রাতে বাড়িতে বসে মাদক সেবন করছিলেন।

আরও পড়ুনঃ  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাপস খুলে নারীকণ্ঠে প্রবাসী যুবকের সঙ্গে কথা বলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় এসিল্যান্ড শিবু দাসের বিদায়, নবাগত এসিল্যান্ড প্রসনজিৎকে বরণ

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে প্রবাসীদের সঙ্গে নারীকণ্ঠে কথা বলে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।