নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১০:৩২ 👁️ ২২ views
Link Copied!

তথ্যবিবরণী : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস’ উপলক্ষ্যে দেশ ও বিশ্বের প্রবীণ নাগরিকদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাবি ক্যাম্পাস থেকে প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ

বাণীতে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি ও জীবনমানের উন্নয়নের ফলে মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। দীর্ঘায়ুর এই সময়ে প্রবীণদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, আবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাপনাকে নতুনভাবে সাজানোর প্রয়োজন দেখা দিয়েছে।

এ প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য ‘The Age of Longevity: Rethinking Systems for Longer Lives’  সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, প্রকৃতির স্বাভাবিক নিয়মেই মানুষ একসময় বার্ধক্যে উপনীত হয়। তাই প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন। বাংলাদেশের সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদে প্রবীণ জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কাঠামো নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় ২০২৬-২৭ অর্থবছরে বয়স্ক ভাতা খাতে পাঁচ হাজার ২৩৯ কোটি টাকা বরাদ্দ এবং সুবিধাভোগীর সংখ্যা ও ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। প্রবীণদের কল্যাণ ও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, প্রবীণরা শুধু অতীতের সাক্ষী নন; তাঁরা বর্তমানের ভিত্তি এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাঁদের শ্রম, মেধা, ত্যাগ ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে প্রবীণদের একটি বড় অংশ অবনতিশীল স্বাস্থ্য, আর্থিক অনিশ্চয়তা ও নিঃসঙ্গতার মধ্যে দিন কাটাচ্ছেন।

আরও পড়ুনঃ  নগরীর আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশ কমিশনারের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে প্রবীণদের প্রতি যত্নশীল দৃষ্টিভঙ্গি অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও জনহিতৈষী সংগঠন, বিত্তবান ব্যক্তি এবং প্রতিটি পরিবারকে প্রবীণদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রাষ্ট্রপতি প্রবীণদের ভালোবাসা, নিরাপদ বার্ধক্য ও মর্যাদা নিশ্চিত করাকে সামাজিক অঙ্গীকার হিসেবে গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ ও বিশ্বের সব প্রবীণ ব্যক্তির সুস্বাস্থ্য ও শান্তিময় জীবন কামনা করেন এবং ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’-এর সব কর্মসূচির সাফল্য কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।