নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বিষাক্ত ইনজেকশনের বদলে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরে আবেদন নারীর

সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:১২ 👁️ ২৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনাসি রাজ্যে এক নারীর মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র এক ঘণ্টা তা স্থগিত করা হয়েছে। ক্রিষ্টিয়া গেইল পাইক টেনাসি রাজ্যের মধ্যে একমাত্র নারী যার মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছিল। গত ২০০ বছরে সেখানে কোনো নারীর সর্বোচ্চ দণ্ড কার্যকর করা হয়নি।

আরও পড়ুনঃ  শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

দেশটির সুপ্রিম কোর্ট আপিল খারিজ করা এবং রাজ্যের গভর্নর তাকে ক্ষমা করে দিতে অস্বীকৃতি জানানোর পর আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু ষষ্ঠ আপিল আদালত শেষ মুহূর্তে দণ্ডটি স্থগিত করে। এ আদালতের বিচারপতিরা বলেছেন, তার মামলাটি আরও ভালোভাবে দেখতে হবে তাদের। তবে কতদিন পর্যন্ত দণ্ড কার্যকর স্থগিত রাখা হবে সেটি নিশ্চিত নয়।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক

বিষাক্ত ইনজেকশনের বদলে গুলির মাধ্যমে মৃত্যু চেয়েছিলেন ক্রিষ্টিয়া :
এদিকে টেনাসিতে বিষাক্ত ইনজেকশন প্রয়োগের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তবে এই মৃত্যু দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হয়ে থাকে বলে বলা হয়। এ কারণে সম্পূর্ণ নারীদের নিয়ে তৈরি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে গুলি করে দণ্ড কার্যকর করতে আবেদন জানান ক্রিষ্টিনা।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে ১৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ক্রিষ্টিনার বয়স যখন মাত্র ১৮ বছর ছিল তখন তিনি তার এক সহপাঠীকে হত্যা করেন। আর এ কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি কারাগারে আছেন। এখন মৃত্যুর প্রহর গুণছেন তিনি।

সূত্র: আলজাজিরা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।