নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

অক্টোবর ২, ২০২৬ ১০:৪৫ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহ আলম (২৫) কে আটক করেছে বাঘা থানা পুলিশ।

আরও পড়ুনঃ  কোটি টাকা ব্যয়ে টার্মিনাল-টানেল, তবু সড়কেই বাস পার্কিং

বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক শাহ আলম পলাশী ফতেপুর গ্রামের নুর ইসলাম মন্ডলের ছেলে।

আরও পড়ুনঃ  নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার এসআই প্রদ্যুৎ কুমার প্রামাণিকের নেতৃত্বে এসআই রবিউল ইসলাম, এসআই মহিদুল ইসলামসহ পুলিশের একটি দল চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর গ্রামের নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শাহআলমের কাছ থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি এজেন্ট গ্রেপ্তার

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, বাঘা থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।