নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

অক্টোবর ৩, ২০২৬ ৬:৩৪ 👁️ ১৩ views
Link Copied!

অনলাইন ডেস্ক : আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলগামী বিমানের ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড়কে কুড়াল দিয়ে আঘাত করেন তার কো-পাইলট। এরপর তিনি বিমানটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ  শিবুদার রোম্যান্সে হাতেখড়ি হয়েছে আমার সঙ্গে : কৌশানি

শনিবার (৩ অক্টোবর) আমিরাতের প্রসিকিউটর জেনারেল এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, এটি একটি সন্ত্রাসী হামলা ছিল।

কুড়াল দিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার পর ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় ককপিটে পড়ে ছিলেন। ওই সময় তার চিৎকারে সেখানে ছুটে যান কয়েকজন যাত্রী। এর আগে স্মিত আহত অবস্থায় ভেতর থেকে ককপিটের দরজা খুলে দিতে সমর্থ হন বলে তিনি নিজে জানিয়েছেন।

বিমানের ককপিটের ভেতর কুড়াল রাখা থাকে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার আগে এগুলো যাত্রীদের বসার স্থান বা কেবিনে থাকত।

আরও পড়ুনঃ  গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কুড়াল রাখার কারণ হলো বিমান যদি কোনো কথায় বিধ্বস্ত হয় এবং এটি অক্ষত থাকে তাহলে এগুলো দিয়ে যেন বিমান ভেঙে বাইরে বের হয়ে আসতে পারেন যাত্রী ও ক্রুরা।

এদিকে ওই কো-পাইলট কেন এমন হামলা চালিয়েছে সেটির কারণ খুঁজে বের করতে এখনো তদন্ত চলমান আছে বলে জানিয়েছেন আমিরাতের প্রসিকিউটর জেনারেল।

ওই কো-পাইলট ওমানি নাগরিক। যদিও তার জন্ম হয়েছিল আমিরাতে। তার বাবা ওমানের নাগরিক আর মা সিরীয়। তার জীবনের বড় একটি অংশ সিরিয়াতেও কেটেছে।

সংবাদমাধ্যম সিএনএন ওই পাইলটের নাম হামাম আল-হামানি বলে জানিয়েছে। তিনি পড়াশোনা করেছেন ইংল্যান্ডের বাকিংহ্যামশায়ার নিউ ইউনিভার্সিটিতে। তবে তিনি সরাসরি এটির ক্যাম্পাসে না গিয়ে অনলাইনে পড়তেন। ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি থেকে বিমান চলাচল ব্যবস্থাপনার ওপর ডিগ্রি পান।

আরও পড়ুনঃ  জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকদের দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্রপতির

সিএনএন আরও জানিয়েছে, হামামের এক্স এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট করে দেওয়া হয়েছে। এরআগেই তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পায় সিএএন। যেখানে বিমানের ককপিট থেকে ধারণা একটি ভিডিও থেকে ইসরায়েলি বিমানগুলোকে ভিডিও করা হয়েছে। আর ওই ভিডিওর শেষে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির এবং জর্ডানীয় গুপ্তচর হুমাম খলিল আবু-মুলাল-আল-বালাওইয়ের ছবি আছে। আবু-মুলাল ২০০৯ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সিআইএ-এর একটি ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালিয়েছিলেন।

এছাড়া আরেকটি ভিডিও পোস্টে ইসলামের তিন পবিত্রস্থান মক্কা, মদিনা ও জেরুজালেমের এআই দিয়ে ছবি পাওয়া গেছে। যেটির ব্যাকগ্রাউন্ডে একটি ইসলামিক কবিতা পড়া হচ্ছিল।

সূত্র: বিবিসি, সিএনএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।