নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অক্টোবর ৫, ২০২৬ ৬:৪৬ 👁️ ২৮ views
Link Copied!

মোহা. আসলাম আলী, বাঘা: ‘স্ট্যান্ডিং উইথ টিচার্স: সিক্সটি ইয়ার্স অব প্রোটেকটিং দ্য প্রফেশন, অ্যাডভান্সিং ইটস স্ট্যাটাস, শেপিং আওয়ার ফিউচার্স’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  সিলেটের নদী ভাঙন ও বন্যা মোকাবিলায় স্থায়ী সমাধানের পথে সরকার : বাণিজ্যমন্ত্রী

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা মিলিত হয়। বাঘা উপজেলা প্রশাসন এর আয়োজন করেন।

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু জাফর আলী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার তকি ফয়সাল তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোঃ মামুনূর রহমান। শাহদৌলা সরকারী কলেজে ভরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, বাঘা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রউফ, বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান, রহমতউল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল ইসলাম, গড়গড়ি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এমদাদ হোসেন, আমোদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বানিয়া পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষ আকরাম হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়,মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  নগরীতে অপহরণ মামলার মূল আসামী গ্রেফতার

বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর। শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, মর্যাদা বৃদ্ধি এবং তাঁদের পাশে দাঁড়ানোর মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠান সঞ্চালনা
করেন বাউসা কারিগরি কলেজের সুপারিন্টেন্ডেন্ট রেজাউল করিম।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।