নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘরসহ সর্বস্ব ছাই

অক্টোবর ৬, ২০২৬ ৭:৩২ 👁️ ১৮ views
Link Copied!

মুক্তার হোসেন, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘরসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আগুনে পুড়ে একটি ছাগল মারা গেছে এবং একটি গাভী গরু গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া ওই পরিবারের উপার্জনের একমাত্র মাধ্যম রিকশা-ভ্যান, ঘরের আসবাবপত্র, পোশাক, মেয়ের পড়ার বই ও প্রয়োজনীয় কাগজপত্রসহ নিত্যব্যবহারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

আরও পড়ুনঃ  শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরলেন : প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে হঠাৎ করেই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। টের পেয়ে পরিবারের সদস্যরা কোনো রকমে প্রাণে বেঁচে বের হতে পারলেও ঘরের ভেতরের কোনো মালামাল রক্ষা করতে পারেননি।

আরও পড়ুনঃ  রাবিতে ডেঙ্গু প্রতিরোধে হল প্রাধ্যক্ষদের সঙ্গে জরুরি সভা

আগুনের তীব্রতায় গোয়ালঘরে থাকা একটি ছাগল পুড়ে মারা যায় এবং একটি গর্ভবতী গরু গুরুতরভাবে দগ্ধ হয়। এছাড়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দিনমজুর হেলালের উপার্জনের একমাত্র সম্বল রিকশা-ভ্যানটি। সেই সাথে ঘরে থাকা আসবাবপত্র, পরিধেয় বস্ত্র, স্কুলপড়ুয়া মেয়ের বইখাতা এবং প্রয়োজনীয় মূল্যবান কাগজপত্রসহ মুহূর্তেই সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘আবার হঠাৎ বৃষ্টি’

সবকিছু হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারটি এখন সম্পূর্ণ নিঃস্ব ও সহায়-সম্বলহীন। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত এই অসচ্ছল পরিবারটিকে জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।