নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

অক্টোবর ৮, ২০২৬ ৮:৩১ 👁️ ১৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে জুয়া প্রতিরোধে দামকুড়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১ জন অনলাইন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রমে ব্যবহৃত ১টি স্মার্টফোন জব্দ করা হয়। একইসঙ্গে জুয়ার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানা পুলিশ সোনাইকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার শ্রীমন্তপুর গ্রামের মৃত মীরসাদের ছেলে মো: রনি (৩২)-কে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধনে অর্জিত বিশেষ সম্মাননা নগরবাসীকে উৎসর্গ করলেন রাসিক প্রশাসক

এসময় গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকে জব্দ করা ১টি স্মার্টফোন তল্লাশি করে ২টি জিমেইল আইডি এবং অনলাইন জুয়া ও বেটিং-সংক্রান্ত মোট ১৬টি অ্যাপস পাওয়া যায়। সেইসাথে ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে জিম্মি করে মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার ২

আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।