নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নারী ইয়াবা সেবনকারীসহ ৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩

অক্টোবর ৮, ২০২৬ ৯:৪৯ 👁️ ১১ views
Link Copied!

ভাংগা (ফরিদপুর) প্রতিনিধি : মাদারীপুর শহরের কলেজ রোড শুকুনি (পার্ট-১) এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনঃ  রাণীশংকৈলে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক, মোটরসাইকেল জব্দ

গ্রেপ্তাররা হলেন, মাদারীপুর সদর উপজেলার শুকুনি (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯)। তার বর্তমান ঠিকানা ১নং শকুনী (কলেজ রোড), মাদারীপুর সদর, মাদারীপুর।

আরও পড়ুনঃ  রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

অপর গ্রেপ্তার সামিয়া আক্তার উষা ওরফে ভুবন মোহনী (২৭)। তিনি মৃত রাকিব আলী মৃধার মেয়ে। তার ঠিকানা ১নং শকুনী কলেজ রোড (মাদারীপুর পৌরসভা), মাদারীপুর সদর, মাদারীপুর। এ ছাড়া গ্রেপ্তার আকাশ মুন্সি (৩০)। তিনি পান্নু মুন্সির ছেলে। তার স্থায়ী ঠিকানা গ্রাম- শুকুনি (পার্ট-১), মাদারীপুর সদর, মাদারীপুর।

আরও পড়ুনঃ  বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডা. আব্দুল বারী সরদার

ডিবি পুলিশ জানায়, অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।