নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

অক্টোবর ৯, ২০২৬ ৬:০৬ 👁️ ১২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নারী ইয়াবা সেবনকারীসহ ৫০ পিস ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক সোয়া ৮টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি স্থানীয় লোকজনের মধ্যে জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় স্থানীয় লোকজন রাজপাড়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে রাজপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত বসুয়া উত্তরপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ আবুল কালাম (৫০)-কে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ  নগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মপরিকল্পনা সভা

এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির অভিভাবক রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরও পড়ুনঃ  বাঘায় ৪৭ টি মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।