নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রোববার ফের বিক্ষোভের ঘোষণা দিল ককরোচ পার্টি

অক্টোবর ১১, ২০২৬ ৩:৪৮ 👁️ ২৬ views
Link Copied!

অনলাইন ডেস্ক : মোদি সরকারের রক্তচক্ষু ও পুলিশি বাধাকে তোয়াক্কা না করে নিজেদের আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের নেতা অজিঙ্ক শিন্ডে ঘোষণা দিয়েছেন যে আগামীকাল রোববার তারা পুনরায় দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল নিয়ে এগিয়ে যাবেন।

আরও পড়ুনঃ  নগরীর সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ মাস্টারপ্ল্যান বিষয়ক কর্মপরিকল্পনা সভা

সিজেপির ভেরিফায়েড এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন যে বর্তমান মোদি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে এবং বিরোধীরা যদি আরও একবার ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলে, তবে সরকারের ক্ষমতার গদি কাঁপতে বাধ্য।

আরও পড়ুনঃ  ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশের সময় দালাল সহ আটক ৩

দলের অনমনীয় মনোভাব স্পষ্ট করে তিনি লিখেছেন, তারা কোনোভাবেই পিছপা হচ্ছেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরেই একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে ওই পোস্টে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তাও জুড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।