স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। রোববার (১১ অক্টোবর) বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়নে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক মসজিদ উন্নয়নকল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এবং উপদেষ্টা মো. নজরুল ইসলাম, আসলাম আলী, রুবেল, বনি আমিন, মো. মর্তুজা প্রমূখ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

