নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি, থাকলেন নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তের সাক্ষী

অক্টোবর ১২, ২০২৬ ৯:৪২ 👁️ ১৮ views
Link Copied!

অনলাইন ডেস্ক : দাঁড়িয়ে থেকে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’-খ্যাত অভিনেতা টোবি ম্যাগুয়ার! সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ঘিরে আলোচনায় হলিউডের এই অভিনেতা। প্রাক্তন স্ত্রী জেনিফার মেয়ার নতুন জীবন শুরু করলেন ব্যবসায়ী জিয়োফ্রি ওগুনলেসির সঙ্গে। সেই বিয়ের অনুষ্ঠান পরিচালনার বিশেষ দায়িত্বে ছিলেন টোবি নিজেই। নবদম্পতির প্রথম চুম্বনের মুহূর্তেও উপস্থিত ছিলেন তিনি।

আরও পড়ুনঃ  পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন বাগমারার সংসদ সদস্য ডা: আব্দুল বারী

বিয়েতে উপস্থিত ছিলেন একাধিক পরিচিত তারকা। তাঁদের মধ্যে ছিলেন র‍্যাচেল জো, কোর্টনি কক্স, লিয়োনার্দো ডিক্যাপ্রিয়ো এবং তাঁর প্রেমিকা ভিত্তোরিয়া চেরেত্তি। অতিথিদের তালিকায় ছিলেন অ্যামাজ়নের প্রতিষ্ঠাতা জেফ বেজ়োস এবং তাঁর স্ত্রী লরেন সানচেজ় বেজ়োসও।

আরও পড়ুনঃ  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশী পিস্তলসহ ৪ রাউন্ড গুলি ও ২ টি ম্যাগাজিন উদ্ধার

২০০৭ সালে বিয়ে করেছিলেন টোবি ও জেনিফার। ২০১৬ সালের অক্টোবরে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তাঁরা। এর পর ২০২০ সালে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জেনিফার। তাঁদের দুই সন্তান রয়েছে। বিচ্ছেদের পরেও প্রাক্তন স্ত্রীর বিয়েতে টোবির এই উপস্থিতি এবং বিশেষ ভূমিকা সমাজমাধ্যমে কৌতূহল বাড়িয়েছে।

জিয়োফ্রির সঙ্গে জেনিফারের সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসার কয়েক মাস পর এই বিয়ে হল। ২১ জুন, পিতৃদিবসে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে সন্তানজন্মের খবর জানিয়েছিলেন জেনিফার।

আরও পড়ুনঃ  নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২০২৩ সালে জেনিফার ও জিয়োফ্রির সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আসে। ওই বছরের নভেম্বর মাসে এক অনুষ্ঠানে একসঙ্গে লাল গালিচায় হাজির হয়ে সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। এর পর ২০২৪ সালের অগস্টে ইনস্টাগ্রামে বাগ্‌দানের খবর ঘোষণা করেন।

প্রাক্তন স্ত্রীর নতুন জীবনের বিশেষ দিনে টোবির এই উপস্থিতি এবং নবদম্পতির প্রথম চুমুর মুহূর্তের ছবিই এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।