নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বছর কি কারেন্টের গতিতে চলে যায়: শাকিব খান

অক্টোবর ১৩, ২০২৬ ৭:১৬ 👁️ ৩০ views
Link Copied!

অনলাইন ডেস্ক : ‘বছর কি কারেন্টের গতিতে চলে যায়? সেদিন শুনলাম ২৫ বছর, শুনে অবাক হয়েছিলাম। আসলে অনেক ভালোবাসার মধ্যে থাকলে সময়টা আর বোঝা যায় না’- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নিজের দীর্ঘ ক্যারিয়ার ও দর্শকদের ভালোবাসা নিয়ে এভাবেই কথা বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে দর্শকদের কাছ থেকে পাওয়া ভালোবাসাকে শক্তি করে এবার বিশ্বজুড়ে বাংলা সিনেমার অবস্থান আরও শক্ত করার স্বপ্ন দেখছেন এই অভিনেতা।

আরও পড়ুনঃ  ফ্লিকের আস্থার প্রতিদান দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড

শাকিব খান বলেন, ‘২৭ বছরে এত ভালোবাসা পেয়েছি যে আমার মাঝে মাঝে মনে হয় আমাকে আরও অনেক ভালো কাজ করতে হবে। গ্লোবালি আরও অনেক বড় জায়গায় যেতে হবে; শুধুমাত্র তাদের জন্য, যারা আমাকে ভালোবেসে অন্ধের মতো সিনেমা দেখতে চায়।’

দর্শকদের এই ভালোবাসাকেই নিজের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে দেখছেন শাকিব। তার মতে, বাংলাদেশের সিনেমা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়ার যে যাত্রা শুরু হয়েছে, তা আরও বিস্তৃত করতে হবে।

বাংলা সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও দৃশ্যমান করার স্বপ্নের কথাও তুলে ধরেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সবসময় বলতাম, পৃথিবীর সব বড় বড় ইন্ডাস্ট্রির সিনেমার পোস্টারের সঙ্গে মাল্টিপ্লেক্সে অফিশিয়ালি আমাদের বাংলা সিনেমার পোস্টারও দেখতে চাই।’

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশারভারতের সরকার বিরোধীদের উপর ক্ষোভ প্রকাশ তানিশার
শাকিবের মতে, এখন ভালো সিনেমা মুক্তি পেলে শুধু বাংলাদেশ কিংবা আশপাশের দেশের সেল রিপোর্টেই সীমাবদ্ধ থাকতে হয় না। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের ইতালি ও ফ্রান্সের মতো দেশ থেকেও প্রবাসী দর্শকদের হলে গিয়ে সিনেমা দেখার খবর পাওয়া যাচ্ছে। তার কাছে এই সাফল্য দর্শকদের ভালোবাসারই বহিঃপ্রকাশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।