নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

অক্টোবর ১৬, ২০২৬ ১০:০৫ 👁️ ১৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার (২০ অক্টোবর) বিকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় খাদ্য সচিব মো. ফিরোজ সরকার, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  এলপিজির বাজারে সংকট কেন, দাম বাড়ার পেছনে যত কারণ

সভায় প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফরকে রাজশাহী বিভাগের জন্য অত্যন্ত সম্মান ও মর্যাদার বিষয় হিসেবে উল্লেখ করা হয়। সফরকালে প্রধানমন্ত্রীর কর্মসূচি সুশৃঙ্খল, নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ওপর অর্পিত দায়িত্ব আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে যথাসময়ে এবং যথাযথভাবে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।