নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অক্টোবর ১৬, ২০২৬ ১০:৩৯ 👁️ ১৬ views
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার ) ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার (১৪ অক্টোবর) উপজেলার বেগুনবাড়ি এলাকায় মোটরসাইকেল ও চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন।

আরও পড়ুনঃ  বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

নিহত ব্যক্তির নাম জাবেদ আলী (৪৮)। বাবার নাম মৃত মোঃ ইয়াকুব। বাড়ি উপজেলার চন্দননগর ইউনিয়নের তালপুকুরিয়া গ্রামে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাবেদ আলী গত বুধবার সকাল নয়টার দিকে ছাতড়া থেকে মোটরসাইকেল করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বেগুনবাড়ি গ্রামের পূর্ব পাশে পৌঁছলে বিপরীতমুখী একটি চার্জার ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে চার্জার ভ্যানটি চলে গেলেও রাস্তার পাশে পড়ে থাকেন জাবেদ আলী। স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে তার পরিবারকে সংবাদ দিলে দ্রুত ছাতড়া এক গ্রাম্য ডাক্তারকে দেখিয়ে পরে অবস্থার অবনতি হলে ওইদিনই দুপুর ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

আজাদ নামে এক আত্মীয় জানায়, দুর্ঘটনার সময় তার মাথার পিছনের দিকে বড় ধরনের আঘাত পায়। এতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আরও পড়ুনঃ  চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

এ বিষয়ে জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, রাজশাহী মেডিকেল থেকে আজকে আমাকে জানানো হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষে হতে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।