নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অক্টোবর ১৭, ২০২৬ ৯:১৪ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ১৬ অক্টোবর রাত আনুমানিক সোয়া ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় তালাইমারী পাওয়ার হাউজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো: গোলাম মোস্তফার ছেলে মো: শুভ ওরফে সজিব (২২)-কে গ্রেপ্তার করে। এসময় একই গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে সেন্টু (২৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামির নিকট হতে ৬ গ্রাম গাঁজা ও পলাতক আসামির ফেলে যাওয়া ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি সেন্টুর বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৫টি মাদক ও ২টি পেনালকোড আইনে মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে ঢালিউড অ্যাওয়ার্ড, সেরা নায়ক শাকিব খান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।