নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

অক্টোবর ২১, ২০২৬ ১০:২৬ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুনঃ  দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বুধবার দুপুরে রাসিক প্রশাসক নগরীর পবাপাড়া চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। এরপর তিনি রাজারহাতা কালীমন্দির পূজামণ্ডপ, রাজারহাতা শিবমন্দির পূজামণ্ডপ এবং হরিজন শিবমন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ  নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

পরিদর্শনকালে রাসিক প্রশাসক সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণের বিষয়ে খোঁজখবর নেন।

চতুর্বেদী পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চতুর্বেদী মন্দির পরিচালনা কমিটির সভাপতি রুহিন মোহন মণ্ডল, সহসভাপতি সুমন্ত সরকার, কোষাধ্যক্ষ মানিক চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক চন্দন পাল, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ সরকার অপু, দপ্তর সম্পাদক শিমুল কুমার, প্রচার সম্পাদক অমৃত কুমার ঘোষ এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য অসীম কুমার ঘোষ ও উত্তম সাহা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

এ সময় আরও উপস্থিত ছিলেন শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান এবং চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।