নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবর ২২, ২০২৬ ৮:৩০ 👁️ ১৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা থেকে ৫৯ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোঃ গোলাম হোসেন (৬০)’কে গ্রেফতার করেছে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী।

আরও পড়ুনঃ  বৈধ অস্ত্রের অপব্যবহার করলে কী শাস্তি হতে পারে?

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, বুধবার (২১ অক্টোবর) রাত৭:৪০ ঘটিকায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন পিয়ারপুর গ্রামস্থ ধুরইল বাজার হইতে কালীগঞ্জ বাজার গামী পাকা রাস্তার উপর আসামী মোঃ গোলাম হোসেন (৬০) অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে গমন করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়।

আরও পড়ুনঃ  ১৬ কোটি বছর আগের সমুদ্র দানবের খাদ্যাবশেষ

উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামী মোঃ গোলাম হোসেন (৬০) পিতা: মৃত আব্দুল মান্নান, সাং: সোহাগপুর, থানা: মোহনপুর জেলা: রাজশাহী’কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা অবৈধ মাদকদ্রব্য ৫৯ গ্রাম হেরোইন, ২ টি মোবাইল ফোন, ১ টি সিএনজি এবং নগদ ৪,৯০০ টাকা নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।