নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ১.৬৭ কেজি হেরোইন উদ্ধার

অক্টোবর ২৫, ২০২৬ ৭:৪৯ 👁️ ২২ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা এলাকা থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে সিপিএসসি, এসআরবি-৫, রাজশাহী।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, রোববার (২৫ অক্টোবর) রাত্রি ৪ ঘটিকায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আমতলা চর আষাড়িয়াদহ ফসলি জমির উপর একটি প্ল্যাষ্টিকের তৈরী বাজার করা ব্যাগের মধ্যে অবৈধ মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি’র আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে উক্ত প্ল্যাষ্টিকের ব্যাগের মধ্যে ৪ টি এয়ার টাইট পলিব্যাগ দেখতে পায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে হালকা বাদামী রংয়ের অবৈধ মাদকদ্রব্য ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।