নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের অভিযান ২ ব্যক্তির দণ্ড

অক্টোবর ২৬, ২০২৬ ১০:৫৩ 👁️ ২৮ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শাহমখদুম থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

আরও পড়ুনঃ  নগরীতে ১৫ মাদক মামলার আসামি গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) শাহমখদুম থানা এলাকায় অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার শিরইল কলোনী গ্রামের মৃত খালেকের ছেলে মো: লিটন এবং শাহমখদুম থানার হরিয়ার ডাইং গ্রামের মো: ফুয়াদ আলীর ছেলে মো: সাজিউল ইসলাম দ্বয়কে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (নির্বাহী ম্যাজিস্ট্রেট) লিটনকে ৪৫ দিন বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড এবং সাজিউলকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড ও চারশত টাকা অর্থদন্ড প্রদান করেন।

আরও পড়ুনঃ  ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে মাদকসংক্রান্ত অপরাধ দমনে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  পাঁচবিবিতে বিজিবির অভিযানে মূর্তিসহ আটক ২

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।