নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

অক্টোবর ৩০, ২০২৬ ৯:৫৯ 👁️ ৪৫ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটনের মহানগর ডিবি ও মতিহার থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁও-১ আসনে ভোটের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রে যাচ্ছে ব্যালট ও সরঞ্জাম

শুক্রবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়,বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে মহানগর ডিবি পুলিশ পবা থানার ছোট ভালাম জয়কৃষ্ণপুর গ্রামের মো. আব্দুল গণির মেয়ে ও মো: মোকছেদ আলীর স্ত্রী মোসা. মিতালী বেগম (৩৮)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে মিতালীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, মিতালীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় ১টি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

অপরদিকে, মতিহার থানা পুলিশ গত ২৮ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চরশ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার উপর ভদ্রা গ্রামের মো. ছাদের আলীর ছেলে মো. আকাশ আলী (৩০)-কে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চরশ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সাজদার আলীর ছেলে মো. সাগর মিয়া (৩২) কৌশলে পালিয়ে যায়। এসময় গ্রেপ্তারকৃত আসামি আকাশের হেফাজত থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামি পরস্পরের যোগসাজসে ও একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।