নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

নভেম্বর ২, ২০২৬ ৬:৪৬ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুনঃ  ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হলো আরো এক জোড়া ট্রেন- প্রতিদিন যাতায়াত করতে পারবে আরো প্রায় দেড় হাজার যাত্রী

বিজিবি জানায়, সোমবার (২ নভেম্বর) আনুমানিক রাত ৪ঃ৩০ ঘটিকার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন মুক্তারপুর ফিশারিঘাট নদীর পাড় নামক স্থানে পরিত্যাক্ত বস্তা তল্লাশী করে ১১৮ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে।

আরও পড়ুনঃ  দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

একই রাতে আনুমানিক ১২ঃ৩০ ঘটিকার সময় অত্র ব্যাটালিয়নের অধিনস্থ সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জঙ্গলের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগের মধ্য হতে ৫১ বোতল ভারতীয় Eskuf Syrup জব্দ করে।

একই সময়ে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া বিওপির নিয়মিত টহল দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন হাজির বাতান নামক এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করে।

আরও পড়ুনঃ  ভ্রমণের সময় বাসের কোন সারির আসন বেশি নিরাপদ

এছাড়াও অদ্য ২ নভেম্বর আনুমানিক ১২ঃ১০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ তালাইমারী বিওপির আভিযানিক দল রাজশাহী জেলার মতিহার থানাধীন জাহাজ ঘাট নদীর পাড় এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৯৯০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করতে সক্ষম হয়।

জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।