নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

নগরীতে পুলিশের অভিযানে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়ি আটক

ডিসেম্বর ৩০, ২০২৪ ৬:৩৪ 👁️ ৩৩ views
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আরও পড়ুনঃ  নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৭

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন দীপক রায় (৩২), সুজয় কুমার সরকার (৩০), মো: রানা (৩১), মো: রফিকুল ইসলাম (৩৭), মো: মাসুদ (৪০), মো: শাহীন (৩৯), মো: জাকির হোসেন (৩৬) ও মো: সুমন (৩২)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর বোয়ালিয়া ও চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সাংবাদিক সাইদুর রহমান স্মরণে নাগরিক শোকসভা

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৯ ডিসেম্বর রাতে রাজশাহী মহানগর বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমার দিকনির্দেশনায় এসআই হেদায়েত উল্লাহ ও তাঁর টিম থানা এলাকায় মোবাইল ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

আরও পড়ুনঃ  বাগমারায় চার বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, যুবক পলাতক

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় বোয়ালিয়া মডেল থানার শিরোইল কাঁচাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।