নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চার বাসের সংঘর্ষ, আহত ২৫

আগস্ট ৩০, ২০২৫ ১১:৩২ 👁️ ৫৬ views
Link Copied!

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা : মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  আয় বাড়েনি, করের বোঝা ভারী হচ্ছে

শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ  প্রটোকল ভঙ্গের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

এসময় সেসব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  উচ্চশিক্ষিত তরুণদের বেকারত্ব প্রায় ২৯ শতাংশ

এদিকে দুর্ঘটনায় কারণে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে মহাসড়কে।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ সংবাদমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় সব বাসেরই কিছু যাত্রী আহত হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।