নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

চারঘাটে ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

নভেম্বর ১৯, ২০২২ ৬:০১ 👁️ ৪৭ views
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় অভিযান চালিয়ে ৬২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল চারঘাটের ইউসুফপুর এলাকায় এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ  পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

গ্রেপ্তার দুজন হলেন- রাজশাহীর কাটাখালী থানার বাখরাবাজ দক্ষিণপাড়া এলাকার রাজিব আলী (৩৮) ও মাসকাটাদীঘি এলাকার আলাউদ্দিন মণ্ডল ওরফে আলাল (৫৫)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

র‌্যাব জানায়, রাতে তিনজন ব্যক্তি বাট্যারিচালিত ভ্যান গাড়িতে করে তিনটি বস্তায় ফেনসিডিল নিয়ে আসছিলেন। এ সময় র‌্যাব সদস্যরা অভিযানে গেলে একজন কৌশলে পালিয়ে যান। অন্য দুজন ফেনসিডিলসহ র‌্যাবের হাতে ধরা পড়েন। এ ব্যাপারে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।