স্টাফ রিপোর্টার : নাটোর জেলার লালপুর থানার রামকৃষ্ণপুর এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলি, ১ টি ওয়াকিটকি ও ১ টি চার্জার উদ্ধার করেছে এসআরবি-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল ১৩ অক্টোবর সময় অনুমান রাত ৭.০৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, নাটোর জেলার লালপুর থানাধীন লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর সাকিনে, লালপুর থানা হতে অনুমান ১.৫ কি.মি. পশ্চিমে, পদ্মা নদী হতে অনুমান ১০ গজ উত্তরে তালগাছের গোড়ায় একটি শপিং ব্যাগ সন্দেহজনক অবস্থায় পড়ে আছে। উক্ত বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে নির্দেশক্রমে সংবাদের সত্যতা যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সঙ্গীয় এসআরবি সদস্যসহ উল্লিখিত স্থানে উপস্থিত হয়। অতঃপর উক্ত শপিং ব্যাগ উপস্থিত একাধিক লোকজনের সম্মুখে সার্চ করে পরিত্যক্ত অবস্থায় ২ রাউন্ড গুলি, ১ টি ওয়াকিটকি ও ১ টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করে এবং বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার লালপুর থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে।

