নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

অক্টোবর ৪, ২০২৬ ৭:৩৩ 👁️ ২৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ। রবিবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  বাগমারা থানা পরিদর্শন করলেন এমপি ডা. আব্দুল বারী সরদার

এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ  নগরীতে ইপিআই ও ভিপিডি সার্ভিলেন্স বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা।

সাক্ষাৎকালে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি মিমুল ইসলাম পাভেল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের নতুন কমিটি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।