নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

বাঘায় উপজেলা ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন

অক্টোবর ২, ২০২৬ ১০:৫৭ 👁️ ৪০ views
Link Copied!

স্টাফ রিপোর্টার, বাঘা : রাজশাহীর বাঘায় তরুণ, কিশোর ফুটবলারদের প্রতিভা বিকাশ এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে ফুটবল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুনঃ  নানার বাড়ি ফেনী আসছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ১৫৪২ কোটি টাকার প্রকল্প

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এর শুভ উদ্বোধন করা হয়। বাঘা উপজেলা ফুটবল একাডেমীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদি, ফুটবলার, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ৬ চারঘাট- বাঘার সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, যুবক পলাতক

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির বহবায়ক কমিটি অন্যতম সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপি’র সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোখলেসুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সালেহ আহমেদ সালাম, বাঘা উপজেলা ফুটবল একাডেমির কোচ মাইনুল ইসলাম জেড প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়। বাঘা উপজেলা ফুটবল একাডেমি স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে তারা আশা প্রকাশ করেন। সভাপতি এসএম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার স্বাগত বক্তব্যে বলেন, বাঘা অনেক তরুণের মধ্যে ফুটবল প্রতিভা রয়েছে। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে এসব প্রতিভাবান খেলোয়াড় জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরী হবে।ফুটবলের উন্নয়ন ও তরুণদের খেলাধুলামুখী করতে একাডেমির কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঘা উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি।

আরও পড়ুনঃ  তাহেরপুর পৌরসভায় এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।