নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ । । ।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

অক্টোবর ৩, ২০২৬ ৬:৩০ 👁️ ১৪ views
Link Copied!

অনলাইন ডেস্ক : গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

আরও পড়ুনঃ  নগরীর ১১ নং ওয়ার্ড ক্রিকেট লিগের রেজিস্ট্রেশন উদ্বোধন

শনিবার ( ৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে গাজীপুর মহানগরীর ডেগেরচালা, ফকির মার্কেট এলাকার মেট্রিক্স গার্মেন্টস লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে কারখানার মধ্যাহ্নভোজের বিরতি শেষে আটতলা ভবনের তিন তলায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে কারখানার লোকজন চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় কারখানার নিরাপত্তা কর্মী ও ফায়ার সেফটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দিলে চৌরাস্তা মডার্ন স্টেশন, কোনাবাড়ী ফায়ার স্টেশন, গাজীপুর ফায়ার স্টেশন ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৭ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে কবীর-লালন ভাবসংগীত উৎসব অনুষ্ঠিত

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৭ ইউনিট কাজ করছে, আরও দুই ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।